৯ মাসে বিকাশের লোকসান ১০৪ কোটি টাকা

৩১ অক্টোবর, ২০২১ ১৮:৫১  
গত তিন বছর ধরেই প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হচ্ছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠন বিকাশ । চলতি বছরের প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১০৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০০ শতাংশ বেশি। গত বছরের প্রথম নয় মাস (জানুয়ারি-সেপ্টেম্বর) লোকসানের পরিমাণ ছিল মাত্র ৫২ কোটি টাকা। চলতি বছরের একই সমেয় প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০৪ কোটি টাকা। এই সময়ে প্রতিষ্ঠানটির মোট আয়ের পরিমাণ হলো ৪৮৭ কোটি টাকা। কিন্তু কর্মচারীদের বেতন ভাতা ও কর পরিশোধে ব্যয় হয়েছে ৫১৯ কোটি টাকা। দেশে মোবাইল সেবা প্রদানকারী মাত্র ১৫টি প্রতিষ্ঠান ব্যাংকিং সেবা প্রদান করলেও এর বিপরীতে পুরো ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করছে মাত্র দুই থেকে তিনটি প্রতিষ্ঠান। তবে সেবাদান ও কার্যক্রমে শীর্ষে বিকাশের অবস্থান।